Logo
Logo
×

সারাদেশ

বাগেরহাটে চোরাই ৯ ইজিবাইক ও ১২ শ্যালোমেশিন সহ গ্রেপ্তার ৪

Icon

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৬:২১ পিএম

বাগেরহাটে চোরাই ৯ ইজিবাইক ও ১২ শ্যালোমেশিন সহ গ্রেপ্তার ৪

বাগেরহাটে চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বাগেরহাট সদর মডেল থানা পুলিশ। এ সময় চোরাইকৃত ৯টি ইজিবাইক এবং নছিমন-ভটভটি তৈরিতে ব্যবহৃত ১২টি শ্যালোমেশিন উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, জেলায় দীর্ঘদিন ধরে ইজিবাইক চুরি ও ছিনতাইয়ের ঘটনায় জেলা গোয়েন্দা শাখা ও সদর মডেল থানা পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে গত ২ আগস্ট মামলার অন্যতম আসামি মো. ফারুক হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযানে শাহ আলম (২৯), আব্দুল্লাহ সরদার (২১) ও আব্দুল হালিম (৪৫)কে গ্রেপ্তার করা হয়।

অভিযান চলাকালে চোরাইকৃত ৯টি ইজিবাইক এবং নছিমন-ভটভটি তৈরিতে ব্যবহৃত ১২টি শ্যালোমেশিন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ফারুক হাওলাদারের বিরুদ্ধে অপহরণ, হত্যা ও মাদকসহ পাঁচটি মামলা রয়েছে। এছাড়া শাহ আলমের বিরুদ্ধে চুরির দুইটি মামলা রয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া চোরাই যানবাহন প্রকৃত মালিকদের কাছে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। 

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন