রূপগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকীকে স্মরণসভা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৩:২৯ পিএম
ছবি-সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উপজেলার কাঞ্চনে আব্দুল মতিন চৌধুরীর নিজ বাসভবনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় পরিবারের সদস্য ছাড়াও রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। তারা মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং দেশের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করেন। অনুষ্ঠান শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
স্বরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহ সভাপতি রফিকুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নূর নবী ভুঁইয়া, কাঞ্চন পৌরসভার বিএনপি'র সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খাঁন, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
প্রয়াত আব্দুল মতিন চৌধুরী ৬৮ বছর বয়সে ২০১২ সালের ৪ আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি চারবার নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং সফলতার সাথে সরকারের স্বরাষ্ট্র, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

