Logo
Logo
×

সারাদেশ

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

Icon

গোপালগঞ্জ সংবাদদাতা

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৯:৫২ পিএম

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

জুলাই গণ-অভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।  জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে গোপালগঞ্জ জেলা শহরসহ বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। একই সঙ্গে জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল কার্যক্রম।

প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জেলায় বিভিন্ন সরকারি ও সামাজিক কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে স্বার্থান্বেষী মহল যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সে লক্ষ্যেই আগাম এই নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়েছে।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। আগামী ১৫ আগস্ট পর্যন্ত জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ প্লাটুন বিজিবি মাঠে থাকবে। পাশাপাশি যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি প্রস্তুত।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন