Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণ নিহত

Icon

শেরপুর (বগুড়া) সংবাদদাতা

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১০:২০ পিএম

শেরপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণ নিহত

ছবি- সংগৃহীত

বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বে শাকিল হোসেন নামে এক যুবকের লাথির আঘাতে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যে সাড়ে ৬টায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাকিল হোসেন (২০) ওই গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে। 

নিহত জামিল শেখ (১৬) একই গ্রামের বিশিষ্ট চাতাল ব্যবসায়ী মো. রফিকুল ইসলামের ছেলে এবং পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার তরুণেরা প্রতিদিন নিয়মিত শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে খেলাধুলা করে থাকে। এরই ধারাবাহিকতায় সোমবার ওই মাঠে ফুটবল খেলা চলছিল। খেলার একপর্যায়ে খেলোয়াড়েরা বিরোধে জড়িয়ে পড়ে। দর্শক গ্যালারিতে থাকা জামিল শেখ বিরোধ নিরসনে এগিয়ে এলে অভিযুক্ত শাকিল হোসেনের সঙ্গে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। 

বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে জামিল শেখকে সজোরে লাথি মারে শাকিল। লাথির আঘাতে জামিল শেখ মাটিতে লুটিয়ে পড়ে এবং জ্ঞান হারিয়ে ফেলে। উপস্থিত স্থানীয়রা তাকে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহটি বাসায় নিয়ে আসেন স্বজনরা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফুটবল খেলার বিরোধ থেকেই এ হত্যাকাণ্ডের সৃষ্টি হয়েছে। 

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন