বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য পুনর্নির্মাণ দাবি
ঝিনাইদহ সংবাদদাতা
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৭:৫৫ পিএম
ছবি-সংগৃহীত
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অপসারণের জায়গা পরিদর্শন করেছেন নাগরিক সমাজের একটি প্রতিনিধি দল। এ সময় তাঁরা ভাস্কর্যটি আগের স্থানে পুনর্নির্মাণ ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে ঢাকা থেকে আসা ছয় সদস্যের প্রতিনিধি দল বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্ত্বরে এসে পৌঁছায়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তাঁরা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাঙচুর হওয়া ভাস্কর্যে শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
সমাবেশে
বক্তব্য দেন নাগরিক সমাজের প্রতিনিধি দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ খান, মানবাধিকার
কমিশনের সাবেক কমিশনার ও গুম কমিশনের সাবেক সদস্য নূর খান লিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী
জাকির হোসেন ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ফারাহ তানজীম তিতিল।
পরে
প্রতিনিধি দল জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে ভাস্কর্যটি আগের স্থানে পুনর্নির্মাণের
দাবি জানান।
উল্লেখ্য,
গত ১৩ জুলাই থেকে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর
রহমানের ভাস্কর্য ও চত্ত্বর অপসারণের কাজ শুরু করা হয়। এ ঘটনা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ
প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসন জরুরি বৈঠক ডেকে গত
১৮ জুলাই থেকে ভাস্কর্য অপসারণের কাজ স্থগিত করে।

