Logo
Logo
×

সারাদেশ

আদমদীঘিতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় অভিযুক্ত মাসুদ গ্রেপ্তার

Icon

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১০:১২ পিএম

আদমদীঘিতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় অভিযুক্ত মাসুদ গ্রেপ্তার

ছবি - গ্রেপ্তার মাসুদ

বগুড়ার আদমদীঘি থানাধীন রামপুরা গ্রামে এক হিন্দু গৃহবধূকে ধর্ষণ চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় মাসুদ দেওয়ান (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মাসুদ উপজেলার রামপুরা গ্রামের মৃত আক্কাছ আলী দেওয়ানের ছেলে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে তাকে বগুড়া জেলা আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট দিবাগত রাতে উপজেলার রামপুরা গ্রামে ৩৮ বছর বয়সী এক হিন্দু গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে একই গ্রামের মাসুদ দেওয়ান। ওই গৃহবধূর স্বামী রাত ৩ টায় মাছ ধরতে বাড়ি থেকে বের হওয়ার সময় তিনিও তার সাথে বাড়ীর পাশের রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় বাড়ির পাশে ওৎঁ পেতে থাকা মাসুদ দেওয়ান আকষ্মিকভাবে ওই গৃহবধূকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করেন। গৃহবধূর চিৎকারে তার স্বামীসহ প্রতিবেশিরা দৌড়ে এসে মাসুদ দেওয়ানকে ধরার চেষ্টা করলে কৌশলে মাসুদ পাশের পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে বুধবার রাতেই অভিযুক্ত মাসুদকে রামপুরা গ্রাম থেকে গ্রেপ্তার করে।

আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা করে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন