Logo
Logo
×

সারাদেশ

কলাপাড়ায় পৌর ওলামা দলের বৃক্ষরোপণ কর্মসূচি

Icon

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৭:৪৬ পিএম

কলাপাড়ায় পৌর ওলামা দলের বৃক্ষরোপণ কর্মসূচি

ছবি-সংগৃহীত

প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয়তাবাদী পৌর ওলামা দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে পৌরশহরের এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি'র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এমপি। 

অনুষ্ঠানে কলাপাড়া পৌর ওলামা দলের সভাপতি ফোরকানুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ূন সিকদার, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি হারুন-অর-রশিদ প্রমুখ।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন