Logo
Logo
×

সারাদেশ

যুবসমাজকে মাদকমুক্ত করতে ক্রীড়ার বিকল্প নেই: প্রতিমন্ত্রী ইশরাক

Icon

গাজীপুর সংবাদদাতা

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৮:১৩ পিএম

যুবসমাজকে মাদকমুক্ত করতে ক্রীড়ার বিকল্প নেই: প্রতিমন্ত্রী ইশরাক

টেপবল বিসিএল ২০২৬ গ্র্যান্ড ফাইনাল। ছবি-সমাচার প্রতিদিনি

ক্রীড়ার মাধ্যমে যুবসমাজের মধ্যে ছড়িয়ে পড়া মাদক সমস্যা দূর করার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পরিচিতি বাড়ানো সম্ভব বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি। শুক্রবার (৭ আগস্ট) গাজীপুরের কালিয়াকৈর পূর্ব চন্দ্রা স্পোর্টিং ক্লাব মাঠে বাংলাদেশ টেপবল ক্রিকেট বোর্ড (বিটিসিবি) আয়োজিত টেপবল বিসিএল ২০২৬ গ্র্যান্ড ফাইনালে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, অস্থায়ীভাবে যে গ্যালারি বানানো হয়েছে এবং মাঠ তৈরি করা হয়েছে, তা অনেকটা স্টেডিয়ামের মতো। এখানে স্টেডিয়ামেরই একটি পরিবেশ তৈরি হয়েছে। ক্রীড়া প্রতিমন্ত্রী সবকিছুর উত্তর দিয়েছেন এবং ক্রীড়া নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাগুলো তুলে ধরেছেন।

তিনি বলেন, ক্রীড়া আমাদের জাতীয় পরিচয়ের সঙ্গেও যুক্ত। আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি রাষ্ট্রের পরিচয় ক্রীড়ার মাধ্যমেও তুলে ধরা যায়। ১৯৭১ সালেও স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করা হয়েছিল, যা মহান মুক্তিযুদ্ধেও ভূমিকা রেখেছিল।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, আমরা একজন যোগ্য ক্রীড়া প্রতিমন্ত্রী পেয়েছি এবং আমাদের  প্রধানমন্ত্রীর অগ্রাধিকার খাত হচ্ছে ক্রীড়া।’

তিনি বলেন, ক্রীড়ার মাধ্যমে যুবকদের মধ্যে ক্যানসারের মতো ছড়িয়ে পড়া মাদক সমস্যা দূর করার সুযোগ ও সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সুপরিচিত করে তোলারও সম্ভাবনা রয়েছে।

ইশরাক হোসেন বলেন, ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দল হিসেবে আমাদের দেশে অত্যন্ত সুপরিচিত দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। আমরাও চাই, বাংলাদেশ বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে প্রতিষ্ঠা পাক এবং বিশ্বের দরবারে একটি পরিচিতি লাভ করুক।

এ সময় আরো উপস্থিত ছিলেন ক্রিয়া প্রতিমন্ত্রী আমিনুল হক, গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। 

 

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন