আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলেন যুবদল নেতারা
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৫:০০ পিএম
আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা বিতরণ। ছবি : সমাচার প্রতিদিন
বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়নের সান্দিড়া শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমির পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এসব চারা বিতরণ করেন সান্তাহার ইউনিয়ন যুবদলের নেতারা।
সোমবার (১০ আগস্ট) সকালে
বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ
করা হয়।
এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে
বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে এক আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ।
বক্তব্যে তিনি বলেন,
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের
জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগাতে হবে।
ওই বিদ্যালয়ের প্রধান
শিক্ষক এনামুল হকের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার বাবলুর সঞ্চালনায়
বিশেষ অতিথির বক্তব্য দেন সান্তাহার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও সাবেক ছাত্র নেতা আব্বাস
উদ্দিন মধু, যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা
যুবদলের সদস্য কামরান আলী মাস্টার, মিলন হোসেন, ইউনিয়ন মহিলা দলের সভাপতি মুসলিমা আক্তার,
যুবদল নেতা জালাল উদ্দীন, বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, শিক্ষক রুবেল
হোসেন, আবু হিটলার ও মাহফুজা প্রমুখ।

