Logo
Logo
×

সারাদেশ

চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে নির্যাতনে আটক ১

Icon

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৩:২৩ পিএম

চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে নির্যাতনে আটক ১

ছবি-সংগৃহীত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় চুরির অপবাদে এক কিশোরকে ঘুম থেকে তুলে এনে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার সকালে নারায়নপুর পৌরসভার গোবিন্দপুর গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে। ভুক্তভোগী তারেক হোসেন (১৬) পেশায় ঢাকার একটি ক্যান্টিনের শ্রমিক।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বিষয়টি নিশ্চত করে বলেন- বুধবার রাতে এ ঘটনায় সফিকুল ইসলাম নামের ১ জনকে আটক করা হয়েছে। নির্যাতনের পর মতলব সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তারেক বাড়ী যায়। কিন্তু বাড়ীতে যাওয়ার পর তারেকের অবস্থা বেগতিক হওয়ায় বুধবার রাতে পুনরায় মতলব সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেন স্বজনেরা।

আহত তারেক ও এলাকাবাসী জানায়, একটি মানিব্যাগ ও মোবাইল চুরির সন্দেহে তারেককে আলআমিন ও সফিকের নেতৃত্বে বাড়ি থেকে ধরে নিয়ে যায় অভিযুক্তরা। এরপর তাকে গাছের সাথে গামছা দিয়ে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। তার চোখ-মুখ বেঁধে গরম পানি দেওয়ারও অভিযোগ করেন তারেক। 

তারেক বলেন, আমি চুরি না করলেও জীবন বাঁচাতে চুরির কথা স্বীকার করি। নির্যাতনের সময় মা ছুটে গেলেও মায়ের সামনেই আমাকে মারতে থাকে।

স্থানীয়রা জানান, তারেকের বাবা আগেই মারা গেছেন। মা ও ভাইবোনদের নিয়ে অভাবের সংসার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে কাজ করে সংসার চালায় সে।

এলাকাবাসী নুরুল্লাহ পাটোয়ারী বলেন, ছেলেটা ভালো, এমন নির্যাতন ৫০ বছর বয়সেও দেখিনি।

মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক বলেন, এ ঘটনায় সফিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। 

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন