Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামের রাজারহাট মহিলা ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ

Icon

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৯:২৭ পিএম

কুড়িগ্রামের রাজারহাট মহিলা ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ

কুড়িগ্রামের রাজারহাট মহিলা ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘স্বপ্ন দেখি, স্বপ্ন পূরণের প্রত্যাশায়’—এ প্রতিপাদ্যকে ধারণ করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে রাজারহাট মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে কলেজের হলরুমে অনুষ্ঠিত এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি ও ঢাকার স্পেশাল ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইয়াকুব আলী।

সমাবেশে ইয়াকুব আলী বলেন, সন্তানের পরীক্ষায় ভালো ফলাফলের জন্য হলেও অভিভাবকদের নিয়মিত প্রতিষ্ঠানে যোগাযোগ রাখতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে পড়াশোনায় মনোযোগী হতে হবে। ক্লাসে কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলে অবশ্যই বিষয়টি অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধানকে অবগত করতে হবে। আজকের শিক্ষার্থীরা আগামী বাংলাদেশের ইউএনও, ডিসি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কবি-সাহিত্যিক হবে—আমি এই প্রত্যাশা করি।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান পাটোয়ারী বলেন, একজন শিক্ষার্থী ২৪ ঘণ্টার মধ্যে অল্প সময় পাঠগ্রহণে কলেজে আসে। বেশির ভাগ সময় আপনার সন্তান আপনাদের কাছেই থাকে। তাই অভিভাবকরা সচেতন হলে আপনাদের সন্তান সুশিক্ষিত হবে।

তিনি আরও বলেন, কলেজের কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে সেই শিক্ষার্থীকে আমি প্রতি মাসে তিন হাজার টাকা করে দেব, যতদিন সে পড়াশোনা করবে। এইচএসসি পরীক্ষায় যারা এ প্লাস পাবে, তাদের পড়াশোনা খরচ দেড় হাজার টাকা করে দেব।

সহকারী অধ্যাপক পলাশ চক্রবর্তীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন সহকারী অধ্যাপক তৌহিদ শামীম, সহকারী অধ্যাপক আলহাজ্ব হাবিবুল্লাহ সিদ্দিকী, সহকারী অধ্যাপক এরশাদুননবী নবীন, শরীরচর্চা শিক্ষক আদম আলী, অভিভাবক রেজাউল করিম ও রামপ্রসাদ কর্মকার, শিক্ষার্থী মার্জিয়া খাতুন প্রমুখ। 

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন