প্রতীকী ছবি
টাঙ্গাইলের সখীপুরে গলায় খাবার আটকে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত
আনিকা জান্নাত (১৩) উপজেলার হলুদিয়া চালা গ্রামের প্রবাসী আজগর মিয়ার মেয়ে। সে সূর্যতরুণ
আবাসিক শিক্ষাঙ্গনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক
সূত্র জানায়, আনিকার বাবা-মায়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বাবা প্রবাসে থাকায়
আনিকা মায়ের সঙ্গে নানাবাড়িতে থাকত। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় পড়াশোনার ফাঁকে রুটি
খাচ্ছিল সে। হঠাৎ গলায় রুটি আটকে অসুস্থ হয়ে পড়ে। স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
সখীপুর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সেলিম কবির বলেন,
হাসপাতালে আনার আগেই ওই কিশোরীর মৃত্যু হয়েছে।
সখীপুর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে
পাঠানো হচ্ছে।

