Logo
Logo
×

সারাদেশ

প্যারোলের মুক্তিতে মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

Icon

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৪:০৫ পিএম

প্যারোলের মুক্তিতে মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

ছবি-সপ্র

চার ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন পাবনা-৩ এলাকার সাবেক এমপি মকবুল হোসেনের পুত্র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গোলাম হাসনাইন রাসেল। রাসেল ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক মেয়র।

গতকাল সকাল সাড়ে ৯টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের গাড়িতে করে ভাঙ্গুড়া পৌর সদরের সরদারপাড়া মহল্লার নিজ বাড়িতে যান রাসেল। এ সময় সেখানে আগে থেকে বাড়িতে দলীয় নেতাকর্মী সমর্থক স্বজন এলাকাবাসী ভীড় জমায়।

গাড়ি থেকে নামার পর বাড়ির উঠোনে ফ্রিজআপ গাড়িতে রাখা মায়ের মুখ শেষবারের মতো দেখেন রাসেল। এ সময় তিনি স্ত্রী সন্তান ও স্বজনদের সাথে কুশল বিনিময় করেন। এরপর পোশাক পরিবর্তন করে পুলিশের গাড়িতে ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা স্থলে পৌঁছান।

জানাজার শুরুতে রাসেল বলেন, আজকে এই দিনে ভালোবাসার মানুষ যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে আমার মায়ের জন্য দোয়া চাই। জানাজা শেষে পুলিশের গাড়িতে পার ভাঙ্গুরা কবরস্থানে মায়ের দাফনে অংশ নেন। এরপর পুলিশ তাকে কারাগারে ফিরে যায়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল দশটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাসেলের মা ও পাবনা-৩ আসনের সাবেক এমপি মকবুল হোসেনের স্ত্রী নুরজাহান রেখা। তিনি দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

এর আগে গত ২০ জুলাই রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে সাবেক এমপি পুত্র রাসেল ও তার সহযোগী বশিরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভাঙ্গুড়া থানায় দায়ের করা একটি বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন