কালকিনিতে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী
আবদুল আলিম (পামির), মাদারীপুর
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৩:৩২ পিএম
সপ্র ফটো
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার একটি মহিলা মাদরাসায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) জেলার কালকিনি উপজেলার গোপালপুর এলাকায় ইমন সরদারের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
চলতি বছরের জানুয়ারি মাস থেকে ইমন সরদারের বাড়ির একটি টিনশেড ঘর ভাড়া নিয়ে
মাদ্রাসার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন মাদ্রাসার পরিচালক হাফিজুর রহমান।
আহতদের
উদ্ধার করে উপজেলা ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত
শিক্ষার্থীরা হলো- কালকিনি পৌরসভার মিনাজদী এলাকার সেলিম তালুকদারের মেয়ে আবিদা আক্তার
(১১), পশ্চিম মিনাজদী এলাকার ছিরাতুল তালুকদারের মেয়ে জান্নাত (১২), গোপালপুর এলাকার
রুবেল মাতুব্বরের মেয়ে তাসমিয়া আক্তার (১১), একই এলাকার শাহিন সরদারের মেয়ে মিনহা
(১১) ও আরিফ সরদারের মেয়ে সুলতানা (১১)। তাদের মধ্যে আবিদা আক্তারের অবস্থা আশঙ্কাজনক
হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছেন চিকিৎসকরা।
পুলিশ
ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ ওই মাদরাসার ভেতরে নিচতলায় একটি ঘরের সামনে
হঠাৎ একটি বোমা বিস্ফোরণ হয়। এতে মাদরাসার পাঁচ শিক্ষার্থী আহত হয়। ঘটনার পর দ্রুত
তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন।
খবর
পেয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল
পরিদর্শন করেন।
ইমন
সরদার বলেন, আমার ঘরের সামনে কীভাবে বোমা বিস্ফোরণ হলো, আমি জানি না।
মাদরাসার
মাহতামিম হাফিজুর রহমান জানান, তার মাদরাসায় হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায়
৫ জন শিক্ষার্থী আহত হয়েছে।
এ
ব্যাপারে কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম বলেন, মাদরাসায় বোমা বিস্ফোরণের ঘটনা জানতে
পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত চলছে।
অতিরিক্ত
পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, বিস্ফোরণের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা
ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলে বোমাটি কীভাবে সেখানে এলো এবং এর সঙ্গে কারা জড়িত,
তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

