Logo
Logo
×

সারাদেশ

১০০ পরিবার পেল বিজিবির খাদ্যসামগ্রী

Icon

বেনাপোল সংবাদদাতা

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১০:১৭ পিএম

১০০ পরিবার পেল বিজিবির খাদ্যসামগ্রী

ছবি-সংগৃহীত

বেনাপোল সীমান্ত এলাকায় ভারতের ইছামতী নদীর উজানের পানির চাপে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি। বুধবার (১৯ আগস্ট) বিকেলে সীমান্তের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে পানি বন্দি হয়ে পড়া ১০০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে বিজিবি।

এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, আটা, তেল, লবন ও চিনি তুলে দেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান । সম্প্রতি ইছামতী নদীর পানি বৃদ্ধিতে ঘরবাড়ি তলিয়ে বিপাকে পড়েন স্থানীয় বাসিন্দারা। দুর্ভোগ কমাতে সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল  নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের পাশে আছে বিজিবি। তাদের এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন