Logo
Logo
×

সারাদেশ

ভাঙ্গায় মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ২

Icon

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১০:২০ পিএম

ভাঙ্গায় মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ২

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও মোটরসাইকেল চালকসহ দুজন নিহত হয়েছেন। 

বুধবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে ভাঙ্গা গোলচত্বর সংলগ্ন হাসামদিয়া এলাকায় ঢাকা অভিমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল এক পথচারীকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারী ভাঙ্গা উপজেলার ছিলাধরচর সদরদী এলাকার ইলিয়াস শেখের ছেলে রিদয় শেখ (২৩) এবং মোটরসাইকেল চালক নগরকান্দা উপজেলার এনায়েত মুন্সীর ছেলে সাকিব মুন্সী (২৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিদয় শেখ এক্সপ্রেসওয়ে দিয়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির মোটরসাইকেলটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় মোটরসাইকেল চালক সাকিব মুন্সী গুরুতর আহত হন। পরে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল খাঁন জানান, দূর্ঘটনায় মোটরসাইকেল চালক ও একজন পথচারী নিহত হয়েছেন।  এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন