Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামের নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান

Icon

চট্টগ্রাম সংবাদদাতা

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১০:৩০ পিএম

চট্টগ্রামের নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান

ছবি-সংগৃহীত

চট্টগ্রামের সিভিল সার্জন পদে এলেন নতুন মুখ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের দুই কর্মকর্তার দপ্তরে রদবদল আনা হয়েছে। এর ধারাবাহিকতায় চট্টগ্রামের নতুন সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে ডা. মোহাম্মদ সাজেদুর রহমানকে।

বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে উপসচিব মোহা. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। অর্থাৎ তার স্থলাভিষিক্ত হচ্ছেন ডা. সাজেদুর রহমান। বদলি বা পদায়নকৃত এই দুই কর্মকর্তাকে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

এর আগে ডা. সাজেদুর রহমান কুমিল্লার বরুড়া উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন