Logo
Logo
×

সারাদেশ

পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. অরবিন্দ, সম্পাদক তপন

Icon

ইবি সংবাদদাতা

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১০:৩৫ পিএম

পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. অরবিন্দ, সম্পাদক তপন

ছবি-সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংগঠন পূজা উদযাপন পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে অধ্যাপক ড. অরবিন্দ সাহা এবং সাধারণ সম্পাদক হিসেবে আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তপন কুমার পাল দায়িত্ব পেয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) সংগঠনটির সভাপতি ও হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত ১০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী সনাতন ধর্মীয় উপাসনালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় কমিটির আংশিক তালিকা ঘোষণা করা হয়েছিল।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয়, অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক মিন্টু কুমার বিশ্বাস এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তুষার মালাকার। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ফলিন্দ্র ত্রিপুরা, অলিক কুমার শিকদার, অদিতি ঢালি, শিমলা মণ্ডল, রাজীব সাহা ও হৃদয় বিশ্বাস। কোষাধ্যক্ষ দুরন্ত রায় মিলন এবং সহ-কোষাধ্যক্ষ চয়েস কুমার বিশ্বাস, পাপড়ি মোদক ও তীর্থ সেন। সাংগঠনিক সম্পাদক সজল রায় এবং সহ-সাংগঠনিক সম্পাদক প্রতাপ দাস, সুব্রত কর্মকার, তুলি রায়, মদনমোহন রায় ও মহিতোষ দাস। দপ্তর সম্পাদক সুবংকর রায় এবং সহ-দপ্তর সম্পাদক সঙ্গীত কুমার, অয়ন রাউথ, অন্তু কুমার বিশ্বাস, খোকন চন্দ্র বর্মন ও অয়ন সাহা। প্রচার ও প্রকাশনা সম্পাদক উৎস গাইন এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হিমানী রায়, নিরুপম সরকার, শিশির রায়, অর্জুন দাস ও জয় বিশ্বাস।

সাংস্কৃতিক সম্পাদক সৈকত সরকার এবং সহ- সাংস্কৃতিক সম্পাদক হিসেবে রয়েছেন চন্দা বিশ্বাস, বর্ণালী বর্ণা, এ্যানি বিশ্বাস, পপি দে, যুক্তা জ্যোতি গোলদার, নিবেদিতা রায়, শাশ্বতী কুন্ডু, জয়শ্রী রায়, প্রলয় সাহা, ইমন কুমার সরকার, জয় দাস, মাধুর্য অধিকারী, দেবাংশী সাহা, মৌমিতা বসু ও সঞ্চয়ন পাল। মন্দির সম্পাদক ইন্দ্রজিৎ ঘোষ এবং সহ-মন্দির সম্পাদক স্নিগ্ধা দাস, অমিত বড়ুয়া পিয়াস, শিশির কুমার পাল, আদেশ চন্দ্র বর্মন, পায়েলা রায়, প্রমিত চৌধুরী, রিনি রায় ও তিতলি সাহা। আপ্যায়ন সম্পাদক সুদক্ষিণা বিশ্বাস সকাল এবং সহ-আপ্যায়ন সম্পাদক রাখি কর্মকার, লক্ষণ রায়, প্রিয়া রানী মণ্ডল, সোমরাজ শীল, নন্দিতা সরকার, তনুশ্রী রায়, নন্দিনী মোহন্ত, তন্নী সিংহ, রাহুল রায় ও সজীব দাস। সাজসজ্জা সম্পাদক প্রণয় অন্ত এবং সহ-সাজসজ্জা সম্পাদক তরুণ বিশ্বাস, দিনবন্ধু রায় দেবা, বিজয় কর্মকার, নদী বসু ও শ্রী প্রতাপ কুমার।

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন বলরাম পাল, নয়ন কুমার দাস, শুভজিৎ দেবনাথ, সৈকত চন্দ্র দাস, রুদ্র ঘোষ, মানিক রঞ্জন মোহন্ত, সুজন চন্দ্র দাস, জিৎ বিশ্বাস, চিন্ময় রায়, উৎস বর্মন, অভিজিৎ দত্ত, দেব জয় শীল, সুরজিৎ রায়, তৃষা শীল, রত্না বিশ্বাস, নন্দিতা বিশ্বাস, সুমিতা পাল, অর্পিতা সাহা, লাবণ্য পাল বৃষ্টি, রিত্তিকা বসাক ও কৌশিক বিশ্বাসসহ বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন