Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে

Icon

গাজীপুর সংবাদদাতা

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১১:২৪ এএম

গাজীপুরে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে

ছবি-সংগৃহীত

গাজীপুরে একটি ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান।

স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫টার দিকে নগরীর কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। দাহ্য ঝুটের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইদুর রহমান জানান, আগুন লাগার কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণের পর তদন্তের মাধ্যমে ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

তিনি আরও জানান, আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন যাতে পুনরায় ছড়িয়ে না পড়ে, সে জন্য ঘটনাস্থলে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিলেও সময়মতো ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোয় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন