ছবি-সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস (নিলস্)-লিগ্যাল এমপাওয়ারমেন্ট বাংলাদেশ (এলইবি) ন্যাশনাল মডেল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে দুই দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা হয়।
দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস (নিলস্) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার ও
লিগ্যাল এমপাওয়ারমেন্ট বাংলাদেশ (এলইবি) যৌথ আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়
থেকে পাঁচশ’র বেশি শিক্ষার্থী ও অংশগ্রহণকারী অংশ নিচ্ছেন।
সংসদীয় কার্যক্রম, আইন
প্রণয়ন, নীতিনির্ধারণ, বিতর্ক, আইনগত বিশ্লেষণ এবং সমসাময়িক
আইন ও সুশাসনবিষয়ক আলোচনার মাধ্যমে তরুণদের বাস্তবভিত্তিক আইনসভা কার্যক্রমের
অভিজ্ঞতা দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম
কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ। প্রধান পৃষ্ঠপোষক চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নিলস্ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার প্রধান পৃষ্ঠপোষক
প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান ও স্থানীয়
সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়
মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ শামসুল হক, চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমিন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. শফিকুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জিয়াউল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ও সাবেক ডিন প্রফেসর এ. বি.
এম. আবু নোমান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ মহিউদ্দিন।
আয়োজকরা জানান, অংশগ্রহণকারীরা
আইন প্রণয়ন, নীতিনির্ধারণ, বিতর্ক, আইনগত বিশ্লেষণ এবং সংসদীয়
কার্যক্রমের বিভিন্ন ধাপ সম্পর্কে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন। আজ
প্রস্তাবিত সংশোধনী উপস্থাপন, সংশোধনী নিয়ে
সমালোচনামূলক পর্যালোচনা, সংশোধিত খসড়া বিলের ওপর ভোট
এবং বিল আনুষ্ঠানিকভাবে গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। শেষে পুরস্কার বিতরণীর মধ্য
দিয়ে দুই দিনব্যাপী আয়োজনের সমাপ্তি হবে।

