Logo
Logo
×

সারাদেশ

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রাণ গেল শিক্ষিকার

Icon

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৪:৪৩ পিএম

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রাণ গেল শিক্ষিকার

ছবি- কৃত্রিম বুদ্ধিমত্ত্বা

‎রাজধানীর শেরেবাংলা নগরে ‎জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের হেঁচকা টানে রিকশা থেকে পড়ে এক শিক্ষিকা নিহত হয়েছেন। তার নাম মোসা. রনজিনা পারভীন।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ ঘটনা ঘটে।

নিহত রনজিনা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ঢাকায় চোখের চিকিৎসার জন্য এসেছিলেন।

‎হাসপাতাল ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানীর ফার্মগেট এলাকায় ইসলামিয়া চক্ষু হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য শুক্রবার (২৮ আগস্ট) রাতে বগুড়া থেকে রওনা হন। ভোরে গাবতলী বাস টার্মিনাল নামেন। এরপর রিকশায় করে গাবতলী থেকে ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসামাত্রই পেছন থেকে একটি মোটরসাইকেল এসে তার ব্যাগ ধরে টান দেয়। এ সময় তিনি রিকশা থেকে পড়ে গেলে মাথা ফেটে যায়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, এ ঘটনায় আমরা মোটরসাইকেল ও জড়িতদের শনাক্তে কাজ করছি। আশা করছি খুব শিগগিরই তাদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পারব।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন