সান্তাহারে দোকান ভাঙচুর ও ব্যবসায়ীকে হামলার ঘটনায় মামলা
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৯:০৬ পিএম
ছবি-সপ্র
বগুড়ার আদমদীঘির সান্তাহারে পূর্ব শত্রুতার জেরে জুয়েলার্সের দোকানে ভাঙচুর ও ব্যবসায়ীকে হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত শুক্রবার রাতে জুয়েলার্সের স্বত্বাধিকারী দ্বীপ হাসান বাদী হয়ে অভিযুক্ত রানা খানের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে থানায় মামলাটি দায়ের করেন।
আদমদীঘি
থানার ওসি কামরুজ্জামান মিয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা
সূত্রে জানা গেছে, সান্তাহার পৌর শহরের কলসা রথবাড়ীর দ্বীপ হাসান তার পিতার মৃত্যুর
পর ‘মাসুদ জুয়েলার্স’ নামক দোকানটি পরিচালনা করে আসছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে গত
২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের হলুদঘর এলাকার রানা খানসহ অজ্ঞাতনামা কয়েকজন
পোস্ট অফিস মোড় এলাকায় হাসানের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় তাদের প্রতিহত
করতে গিয়ে দ্বীপ হাসান আহত হন।

