Logo
Logo
×

সারাদেশ

খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

Icon

বগুড়া সংবাদদাতা

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পিএম

খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধা ফিরোজা বেগম (৬০) মারা গেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে আজ সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মৃত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। এছাড়া এ ঘটনায় প্রতিমন্ত্রী আহত হয়েছেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। 

শিবগঞ্জ থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী ঢাকা থেকে জয়পুরহাটে নিজ বাসভবনে যাচ্ছিলেন।

গোপীনাথপুর এলাকা অতিক্রম করার সময় ফিরোজা বেগম নামে ওই বৃদ্ধা হঠাৎ দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ধানের জমিতে নেমে যায়। তবে গাড়ির ধাক্কায় বৃদ্ধা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ সময় গাড়িতে প্রতিমন্ত্রীর সহধর্মিণীও ছিলেন। দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালের পুলিশ হেফাজতে রয়েছে। তার পরিবারের সদস্যরা হাসপাতালে আছেন। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন