Logo
Logo
×

সারাদেশ

বাঞ্ছারামপুরে ১৫ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা প্রায় তিন লাখ

Icon

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম

বাঞ্ছারামপুরে ১৫ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা প্রায় তিন লাখ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অবৈধ ও নিয়মবহির্ভূত গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। অভিযানে ১৫টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ১৫টি রেগুলেটর জব্দ এবং প্রায় ৭০০ ফুট অবৈধ প্লাস্টিক পাইপলাইন উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ১৩ জনকে মোট ২ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।

গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর, কৃষ্ণনগর ও বাঞ্ছারামপুর মধ্যপাড়া এলাকায় বিজিডিসিএলের উদ্যোগে এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান ভূঁইয়ার নেতৃত্বে এবং পুলিশের সহায়তায় অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানকালে মোট ৭৫টি আবাসিক সংযোগ ও ৪টি বাণিজ্যিক স্থাপনা পরিদর্শন করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের কারণে ১৫টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর মধ্যে ৯টি অবৈধ সংযোগে ১৭ ডিবি, অতিরিক্ত চুলা ব্যবহারের কারণে ২টি সংযোগে অতিরিক্ত ২ ডিবি, জি.আই. লাইন বর্ধিত করার কারণে ১টি সংযোগে ১০ ডিবি এবং আবাসিক সংযোগ বাণিজ্যিক কাজে ব্যবহারের দায়ে ৩টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে সংযোগে ব্যবহৃত ১৫টি রেগুলেটর জব্দ করা হয়। পাশাপাশি অবৈধ সংযোগে ব্যবহৃত প্রায় ৭০০ ফুট প্লাস্টিক পাইপলাইন উচ্ছেদ ও জব্দ করা হয়।

অভিযানে বিজিডিসিএলের ভিজিলেন্স বিভাগ, এরিয়া বিতরণ কার্যালয় গৌরীপুর, ইঞ্জিনিয়ারিং সার্ভিস কুমিল্লা, সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগ ও জনসংযোগ বিভাগের কর্মকর্তাসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন