ধুনটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক আলোচনা সভা
ধুনট(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পিএম
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউট ধুনট উপজেলা শাখার আয়োজনে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক স্কাউট শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় ধুনট উপজেলা পরিষদ ইছামতি হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতি বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।
ধুনট উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আবু রুস মতিনের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা স্যাইয়দা জাহান বানু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন, ধুনট উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক আতাউর রহমান, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান, স্বপন কুমার, সুলতান বাদশাহ,স্কাউট লিডার রেজাউর করিম,স্কাউট শিক্ষার্থী আফিয়াতুল জান্নাত ও সালেহ ইব্রাহীম।

