Logo
Logo
×

সারাদেশ

ধুনটে স্কাউট শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণ

Icon

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পিএম

ধুনটে স্কাউট শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণ

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসাবে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূটি বাস্তবায়নে বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউট ধুনট উপজেলা শাখার আয়োজনে স্কউট শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় ধুনট উপজেলা পরিষদ ইছামতি হলরুমে চারাগাছ বিতরণ উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতি বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।

ধুনট উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আবু রুস মতিনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা স্যাইয়দা জাহান বানু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন, ধুনট উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আতাউর রহমান, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান, স্বপন কুমার, সুলতান বাদশাহ,স্কাউটস লিডার রেজাউর করিম,স্কাউটস শিক্ষার্থী  আফিয়াতুল জান্নাত ও সালেহ ইব্রাহীম।


প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন