Logo
Logo
×

সারাদেশ

দুপচাঁচিয়ায় দুই ডাকাত গ্রেপ্তার

Icon

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম

দুপচাঁচিয়ায় দুই ডাকাত গ্রেপ্তার

বগুড়ার দুপচাঁচিয়ায় থানা পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে আন্ত:জেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে। গত বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  এসময় তাদের কাছ থেকে চাকু, রড, রশি সহ ডাকাতির সরঞ্জামাদী উদ্ধার করেছে।

দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান জানান, বুধবার রাতে উপজেলার চামরুল ইউনিয়নের দাইমপুর গ্রামের বারশি ব্রীজের উপর ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় লোকজন টের পেয়ে সেখানে হানা দায়। এসময় জনতার হাতে পার্শ্ববর্তী কাহালু  উপজেলার বীরকেদার চকমাহমুদপুর গ্রামের মৃত খোকা প্রামানিকের ছেলে রেজাউল করিম (৪০) কে আটক করেন। এসময় অনান্য ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আটককৃত রেজাউলকে হেফাজতে নেয়। তার কাছে থেকে চাকু ও রশি উদ্ধার করে।

পরে তার স্বীকারোক্তি মতে উপজেলার সদরের বড়ধাপ গ্রামের আইয়ুব হোসেনের ছেলে রতন আলী (৩০) কে আটক করেন। পুলিশের জিঞ্জাসাবাদে আসামিরা স্বীকার করে যে, তারা ডাকাতির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল।

বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

 

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন