Logo
Logo
×

সারাদেশ

ঐক্যবদ্ধ থাকলে সফলতা আসবেই: পরিবেশমন্ত্রী

Icon

ফেনী সংবাদদাতা

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পিএম

ঐক্যবদ্ধ থাকলে সফলতা আসবেই: পরিবেশমন্ত্রী

ছবি-সংগৃহীত

বাংলাদেশের উন্নয়নের স্বার্থে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে আমরা বদ্ধপরিকর। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে সফলতা আসবে না। সবাই ঐক্যবদ্ধ থাকলে সফলতা আসবেই।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সোনাগাজী পৌরসভা মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়কমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
পরিবেশমন্ত্রী বলেন, ‘দলের অভ্যন্তরীণ সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। উপজেলা থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।’
তিনি বলেন, ‘সরকার গঠন করার পর মাত্র ৬-৭ মাস হয়েছে। আমাদের কিছুটা সময় দিতে হবে। আগামীতে কমিটি গঠনের মাধ্যমে দলকে ঢেলে সাজাতে হবে। এর মাধ্যমে দলের শৃঙ্খলা ফিরে আসবে।’
সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়া।
সভায় আরও বক্তব্য দেন ফেনী জেলা বিএনপির সদস্য সৈয়দ রেজাউল হক শিমুল, সোনাগাজী পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদী, সোনাগাজী সদর ইউনিয়ন বিএনপি নেতা মোজাম্মেল হোসেন মাসুদ, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতা জহিরুল আলম জহির, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, বগাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুল্লাহ পারভেজ এবং চর দরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিএনপি নেতা মিস্টার, নিজাম উদ্দিন প্রমুখ।
মতবিনিময় সভায় সোনাগাজী উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার নয়টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন