কোটালীপাড়ায় কৃষক কার্ডের টাকা পেয়ে কৃষকের মুখে স্বস্তির হাসি
কোটালীপাড়া সংবাদদাতা
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পিএম
ছবি-সংগৃহীত
কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনের পর কোটালীপাড়ার কান্দি ইউনিয়নের ১ হাজার ২৫৫ কৃষকের মোবাইল ব্যাংকিং হিসাবে পৌঁছে গেছে ২ হাজার ৫০০ টাকা করে। সরাসরি আর্থিক সহায়তা পেয়ে স্বস্তি ফিরেছে কৃষকদের মুখে।
বৃহস্পতিবার
(১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কান্দি ইউনিয়নের তারাকান্দো গ্রামের কৃষক সুমা বাড়ৈর
বিকাশ হিসাবে ২ হাজার ৫০০ টাকা জমা হয়। সংসারের টানাপোড়েনের মধ্যে হঠাৎ পাওয়া এই অর্থে
আনন্দ প্রকাশ করেন তিনি।
সুমা
বাড়ৈ বলেন, ‘বিকেল সাড়ে ৪টার দিকে আমার বিকাশে আড়াই হাজার
টাকা এসেছে। আমি খুব আনন্দিত। এই টাকা আমাদের অনেক উপকারে আসবে।’
শুধু
সুমা বাড়ৈ নন, একই সময়ে কান্দি ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ১ হাজার ২৫৫ কৃষকের
মোবাইল ব্যাংকিং হিসাবে কৃষক কার্ডের আর্থিক সুবিধার টাকা পৌঁছে যায়।
কোটালীপাড়া
উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড
বিতরণ কার্যক্রম উদ্বোধনের পর কান্দি ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ১ হাজার ২৫৫
জন কৃষক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রত্যেকে ২ হাজার ৫০০ টাকা করে পেয়েছেন।
বৃহস্পতিবার
ফেনী জেলার ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি
যুক্ত হন কোটালীপাড়ার কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কোটালীপাড়া
উপজেলা পরিষদ হলরুম থেকে সরকারি কর্মকর্তা, কৃষক প্রতিনিধি, বিএনপি ও সহযোগী সংগঠনের
নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে
কৃষকদের মধ্যে কৃষক কার্ডের আর্থিক সুবিধা পৌঁছে দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়। প্রধানমন্ত্রীর
উদ্বোধনের পরপরই নির্ধারিত কৃষকদের মোবাইল ব্যাংকিং হিসাবে টাকা পাঠানো হয়।
কোটালীপাড়া
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক
মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা
শরীফ রফিকউজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোপালগঞ্জের উপপরিচালক ড. মামুনুর রহমান,
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহজাহান
সিরাজ, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় ও উপজেলা এলজিইডির প্রকৌশলী শফিউল আজম।
এ
ছাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার,
পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা
আবুল কালাম আজাদসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী,
কৃষক প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

