Logo
Logo
×

সারাদেশ

দুপচাঁচিয়ায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন

Icon

দুপচাঁচিয়া (বগুড়া) সংবাদদাতা

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:১৪ পিএম

দুপচাঁচিয়ায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন

ছবি-সংগৃহীত

বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে ফেনী থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালের মাধ্যমে দেশব্যাপী কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এর পরই দুপচাঁচিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্রুখ খানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মাদ সাইফুল আবেদীনের সঞ্চলনায় কার্ড বিতরনী উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

প্রথম দফায় উপজেলার দুপচাঁচিয়া সদর ইউনিয়নের ৮৯৪ জন কৃষকের মাঝে এই কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান, সাধরন সম্পাদক আখতারুজ্জামান তুহিন, সদর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধরন সম্পাদক মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাবৃন্দ।

 

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন