বর্ণাঢ্য শোভাযাত্রায় লায়ন্স ক্লাবের সেবাপক্ষ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পিএম
ছবি-সপ্র
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ২-এর বিশেষ কার্যক্রম অক্টোবর সেবাপক্ষ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার
(২ অক্টোবর) সকাল ৮টায় রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু
হয়। এতে প্রায় ১৬০টি গাড়ি আকর্ষণীয় সাজে সজ্জিত হয়ে অংশ নেয়। পায়রা ও বেলুন উড়িয়ে র্যালির
উদ্বোধন করা হয়। লায়নিজমের প্রচার, লায়ন্সের সেবামূলক কার্যক্রম সাধারণ মানুষের কাছে
তুলে ধরা এবং সংগঠনের কার্যক্রমের ব্যাপক প্রচারে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।
জেলা
৩১৫এ২-এর গভর্নর লায়ন মহসীন ইমাম চৌধুরী বলেন, লায়ন্সের সেবামূলক কার্যক্রম ও লায়নিজমের
আদর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং এ বিষয়ে সচেতনতা তৈরিই শোভাযাত্রার মূল উদ্দেশ্য।
শোভাযাত্রায় লায়ন্সের গ্লোবাল অ্যাকশন টিমের এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল ইসলাম, এলসিআইএফ এরিয়া
লিডার ও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ কে এম রেজাউল হক, কাউন্সিল
চেয়ারম্যান লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু এমজেএফ, ভাইস এরিয়া লিডার লায়ন মো. শফিউল
আলম এমজেএফ, জেলা ৩১৫এ২-এর গভর্নর লায়ন মহসীন ইমাম চৌধুরী, ইমিডিয়েট পাস্ট ডিস্ট্রিক্ট
গভর্নর লায়ন শংকর কুমার রয় মনা, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন এমরান ফারুক মঈন রানা
এবং দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন কিশোয়ার খানসহ জেলা ৩১৫এ২-এর বিভিন্ন পর্যায়ের লায়ন
ও লিও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অংশগ্রহণ ও উপস্থাপনার জন্য লায়ন্স বিভাগে প্রথম স্থান অর্জন করে লায়ন্স ক্লাব
অব ঢাকা দীপিকা। দ্বিতীয় হয় লায়ন্স ক্লাব অব ঢাকা ফ্লাওয়ার গার্ডেন। তৃতীয় স্থান যৌথভাবে
অর্জন করে লায়ন্স ক্লাব অব ঢাকা অনন্ত ও লায়ন্স ক্লাব অব ঢাকা ইমপেরিয়াল।
লিও
বিভাগে প্রথম স্থান অর্জন করে লিও ক্লাব অব ঢাকা দীপিকা। দ্বিতীয় স্থান পায় লিও ক্লাব
অব ঢাকা লালবাগ ডিলাইটস। তৃতীয় স্থান যৌথভাবে অর্জন করে লিও ক্লাব অব ঢাকা ইমপেরিয়াল
ও লিও ক্লাব অব ঢাকা গোল্ডেন লাইন।
চেয়ারম্যান লায়ন মাসউদ করিম অংশগ্রহণকারী সব লায়ন ও লিও সদস্য, অতিথি এবং আয়োজকদের
ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতার জন্য
তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সমাপনী
অনুষ্ঠানে জেলা ৩১৫এ২-এর গভর্নর লায়ন মহসীন ইমাম চৌধুরী লায়নিজমের আদর্শ ও সেবার বার্তা
আরও বিস্তৃত পরিসরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইমিডিয়েট পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শংকর কুমার রয় মনা, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন এমরান ফারুক মঈন রানা এবং দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন কিশোয়ার খান। তাঁরা র্যালির সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান এবং লায়নিজমের প্রচার ও সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

