টেকনাফে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা সহ আটক ১
কক্সবাজার সংবাদদাতা
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পিএম
ছবি-সংগৃহীত
কক্সবাজারে টেকনাফের নাফ নদীর তীরে যৌথ অভিযান চালিয়ে পাচারকালে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি ও এসআরবি।
সোমবার ভোরে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া
৪ নম্বর ব্রিজের ১ নম্বর সুইচগেটের পশ্চিম পাশে খালসংলগ্ন নাফ নদীর তীরে যৌথভাবে এ
অভিযান চালায় বিজিবি ও এসআরবি।
আটক মো: ইদ্রিস (৪০) টেকনাফ সদর ইউনিয়নের
ডেইলপাড়ার মৃত আব্দুল হাকিমের ছেলে।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক
লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার ভোরে টেকনাফ পৌরসভার
জালিয়াপাড়া ৪ নম্বর ব্রিজের ১ নম্বর সুইচগেটের পশ্চিম পাশে খালসংলগ্ন নাফ নদীর তীর
এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি চালান আসার খবরে এসআরবি ও বিজিবির একটি যৌথদল
অভিযান চালায়। এক পর্যায়ে বিজিবির টহলদলের সদস্যরা থার্মাল ইমেজারের মাধ্যমে মিয়ানমার
দিক থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিদের বস্তাসহ নদী সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ
করতে দেখতে পায়। আভিযানিক দলের সদস্যদের উপস্থিতি টের পেয়ে লোকগুলো অন্ধকারের সুযোগে
পার্শ্ববর্তী কেওড়া বাগানে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে
সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী চালিয়ে ৩টি বড় আকারের প্যাকেট
উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য
১১ লাখ ৭০ লাখ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা
হয়েছে।

