আদমদীঘিতে বিএনপির দুঃসময়ের ৩০০ নেতাকর্মীকে ফুলেল সংবর্ধনা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পিএম
সপ্র ছবি
বগুড়ার আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর এলাকার বিএনপি, যুবদল ও ছাত্রদলের তিন শতাধিক নেতাকর্মীকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক হয়রানিমূলক মামলা, হামলা, কারাবরণ ও বিভিন্ন নির্যাতনের শিকার হওয়া এসব নেতাকর্মীকে ফুলের মালা পরিয়ে সম্মাননা জানানো হয়।
শনিবার
(১৭ অক্টোবর) দুপুরে উপজেলার সান্তাহার পৌর শহরের ফারিস্তা কমিউনিটি সেন্টারে বগুড়া
জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকনের ব্যক্তিগত উদ্যোগে এ গণসংবর্ধনার
আয়োজন করা হয়।
অনুষ্ঠানে
মাহফুজুল হক টিকনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক আবু মোতালেবের
সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ
সদস্য ও আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার।
বিশেষ
অতিথির বক্তব্য দেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু,
উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, ইউপি চেয়ারম্যান গোলাম
মোস্তফা, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাবেক সাধারণ
সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল
ও শফিকুল ইসলাম খান লিখন।
এছাড়া
বক্তব্য দেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুন আর রশিদ
মামুন, কুন্দুগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু তালুকদার, চাঁপাপুর ইউনিয়ন বিএনপির
সাধারণ সম্পাদক এমদাদুল হক সায়েম, সান্তাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দীন,
উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম, বিএনপি নেতা ফাহিম, পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহেদুল
ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক
মানিক হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম শাকিব এবং পৌর ছাত্রদলের সভাপতি
সোহাগ হোসাইনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা
তাঁদের বক্তব্যে রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতিতে দলের পাশে থাকা এবং মামলা, হামলা ও
কারাবরণের মতো কঠিন পরিস্থিতি মোকাবিলা করা নেতাকর্মীদের অবদানের কথা তুলে ধরেন। দলের
দুঃসময়ে ত্যাগ স্বীকার করা নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন ও সম্মান জানানোর ওপরও গুরুত্বারোপ
করা হয়।
অনুষ্ঠানের
শেষপর্বে রাজনৈতিক মামলা, হামলা, কারাবরণ ও নির্যাতনের শিকার বিএনপি, যুবদল ও ছাত্রদলের
তিন শতাধিক নেতাকর্মীর গলায় ফুলের মালা পরিয়ে তাঁদের গণসংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত
নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

