সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নে ক্রীড়া পরিষদের পরিদর্শন
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পিএম
সপ্র ছবি
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নে উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের ডিও লেটারের পরিপ্রেক্ষিতে স্টেডিয়ামটি পরিদর্শন করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান। পরিদর্শন শেষে স্টেডিয়ামের উন্নয়ন ও আধুনিকায়নে প্রয়োজনীয় কাজের প্রাক্কলন তৈরি করা হয়েছে। আধুনিকায়নের এ উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার তরুণদের খেলাধুলায় আগ্রহ বাড়ার পাশাপাশি মাদক থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে আশা স্থানীয়দের।
গতকাল রবিবার সকালে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় থেকে
জাতীয় ক্রীড়া পরিষদের সহকারি প্রকৌশলী মো. মোখলেছুর রহমান স্টেডিয়ামটি পরিদর্শন
করেন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য
আব্দুল মহিত তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম, সহকারি
কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র
তোফাজ্জল হোসেন ভুট্টু, পৌরসভার সহকারি প্রকৌশলী মনিরুজ্জামান, সজিব উল্লাহ সজিব,
মানিক সরকার, জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, পৌর বিএনপির
সাধারণ সম্পাদক এস.এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, সাবেক
কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম, সাইফুল ইসলাম খোকন, শাকিল, যুবদল নেতা তুফান, কোয়েল,
স্বপন, ফেরদৌস এবং জাহেদ, মানিক, আলী, সোয়াইব প্রমূখ।
পরিদর্শন শেষে সহকারি প্রকৌশলী মোখলেছুর রহমান
জানান, স্থানীয় সংসদ সদস্যের পত্রের প্রেক্ষিতে স্টেডিয়ামটি পরিদর্শন করা হয়েছে।
তাঁর চাহিদানুয়ায়ী এটি আধুনিকায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে আমরা একটি প্রাক্কালন
তৈরি করেছি।
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, এলাকাবাসীর প্রত্যাশা পূরণ করতে গত ৫ সেপ্টেম্বর ডিও লেটার প্রদান করেছিলাম। আধুনিকায়নের এ উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার তরুণদের খেলাধুলায় আগ্রহ বাড়ার পাশাপাশি মাদক থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।

