১৩০০ সেবা প্রকল্পে দুই লাখ মানুষের পাশে লায়ন জেলা ৩১৫ এ২
সমাচার প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পিএম
সপ্র ছবি
১৩০০টির বেশি সেবা প্রকল্পের মাধ্যমে দুই লক্ষাধিক মানুষের পাশে দাঁড়িয়ে শেষ হলো লায়ন জেলা ৩১৫ এ২-এর পক্ষকালব্যাপী অক্টোবর সেবাপক্ষ ২০২৬। শুক্রবার ঢাকার একটি হোটেলে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারহানা শারমীন, এমপি। অনুষ্ঠানে মানবসেবায় লায়ন সদস্যদের অবদানের প্রশংসা করে তাঁদের কার্যক্রম আরও সম্প্রসারণে সরকারের সহযোগিতার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি অধিকসংখ্যক সেবা প্রদানকারী ক্লাবগুলোকে দেওয়া হয় পুরস্কার।

লায়ন জেলা ৩১৫ এ২-এর গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক পরিচালক লায়ন নাজমুল হক, গ্যাট এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল, এলসিআইএফ এরিয়া লিডার একেএম রেজাউল হক, কাউন্সিল চেয়ারপার্সন লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু, পিডিজি ফোরাম চেয়ারপার্সন লায়ন শফিকুল আজম ভূইয়া, আইপিডিজি লায়ন শংকর কুমার রায়, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন এমরান ফারুক মইন, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন কিশোয়ার খান, পিডিজি লায়ন শেখ আনিসুর রহমান, কেবিনেট সেক্রেটারি লায়ন অ্যাডভোকেট এনায়েতউল্লাহ শফিক, ক্যাবিনেট ট্রেজারার খাদিজা বিনতে মনির তিয়াশা, লিও জেলা ৩১৫ এ২ এর সভাপতি লিও শুভ্র দে সরকারসহ বিশিষ্ট লায়ন নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফারহানা শারমীন বলেন, লায়ন জেলা ৩১৫ এ২ মানব সেবায় যে অবদান রেখে চলেছে তা প্রশংসার এবং একই সাথে আরও প্রচারের দাবি রাখে। প্রধান অতিথি লায়ন সেবায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সব ধরণের সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। অনুষ্ঠান শেষে অধিক সংখ্যক সেবা প্রদানকারী ক্লাবগুলোকে পুরস্কার প্রদান করা হয়।

