Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জে ভিডিও প্রচার নিয়ে সংঘর্ষে আহত ১৫

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম

কিশোরগঞ্জে ভিডিও প্রচার নিয়ে সংঘর্ষে আহত ১৫

ছবি-সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচরের দুপক্ষের মধ্যে টিকটক ও ফেসবুকে পাল্টাপাল্টি উস্কানিমূলক ভিডিও ছড়ানো কেন্দ্র করে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

গত সোমবার সন্ধ্যা সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ভৈরব উপজেলার দুটি এলাকার লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।

এলাকা দুটি হলোÑ কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া ও ছয়সূতি ইউনিয়নের ষোলরশি। খবর পেয়ে ভৈরব ও কুলিয়ারচর থানা পুলিশ দুপক্ষের এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান।

ওসি জানান, কালিকাপ্রসাদ আতকাপাড়া এলাকায় স্থানীয় পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট চলছিল। সেখানে আতকাপাড়া এলাকার যুবকদের সঙ্গে কুলিয়ারচরের ছয়সূতি এলাকার যুবকদের কথাকাটাকাটি হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। এরপর সোমবার বিকালে আতকাপাড়ার হেদায়েত উল্লাহ নামের এক যুবককে ছয়সূতি উচ্চ বিদ্যালয় থেকে ফেরার পথে ষোলরশি এলাকার যুবকরা মারধর করেন। এ ঘটনার জেরে আতকাপাড়া ও ষোলরশি এলাকার যুবকদের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন