Logo
Logo
×

সারাদেশ

গাজীপুর প্রধান ডাকঘরে জাতীয় পতাকা উত্তোলন হয় না

Icon

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম

গাজীপুর প্রধান ডাকঘরে জাতীয় পতাকা উত্তোলন হয় না

গাজীপুর প্রধান ডাকঘরের সামনে ফ্লাগস্ট্যান্ডে টাঙানো নেই জাতীয় পতাকা।  প্রথম দেখায় মনে হয়েছে আজ পোস্ট অফিস বন্ধ। বলছিলেন, রমজান আলী নামের একজন গ্রাহক।

তিনি আরও বলেন, আমি সালনা থেকে আসছি। কিন্তু অফিসের গেট অর্ধেক বন্ধ, পাশাপাশি পতাকা না দেখে ভাবলাম সরকার বোধহয় আজ ছুটি ঘোষণা করেছে। এরপর আমার মতো আরেকজনকে দেখলাম পোস্ট অফিস থেকে বের হচ্ছে। তাকে জিজ্ঞেস করে জানতে পারলাম আজ অফিস খোলা।

সরেজমিনে মঙ্গলবার দুপুর আড়াইটায় গাজীপুরের প্রধান ডাকঘর কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। তবে অফিসের ভেতরে দৈনন্দিন কাজ সব চলমান রয়েছে।

জানা যায়, চলতি বছরের মার্চের ৫ তারিখ পোস্ট মাস্টার মো. বিল্লাল হোসেন বর্তমান কার্যালয়ে যোগদান করেন। এরপর প্রায়ই তার দায়িত্বকালীন সময়ে জাতীয় পতাকা উত্তোলিত হয় না। যদিও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালায় বলা হয়েছে, জাতীয় ও বিশেষ দিবস ছাড়াও প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ভবন এবং অফিসসমূহে যেমন, রাষ্ট্রপতির বাসভবন, সংসদ ভবন, সব মন্ত্রণালয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলদেশ সচিবালয় ভবনসমূহ, হাইকোর্টের অফিসসমূহ, জেলা ও দায়রা জজ আদালতসমূহ, বিভাগীয় কমিশনার, ডেপুটি কমিশনার/কালেক্টর, চেয়ারম্যান, উপজেলা পরিষদ অফিসসমূহ, কেন্দ্রীয় ও জেলা কারাগারসমূহ, পুলিশ স্টেশন, শুল্ক পোস্ট অফিসসমূহ, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান এবং ভূমি অফিসসমূহ এই রকম অন্যান্য ভবনে সরকার কর্তৃক সময় নির্ধারিত ভবনসমূহে সব কর্মদিবসে বাংলাদেশের পতাকা উত্তোলন করতে হবে।’

এ বিষয়ে পোস্টমাস্টার মো. বিল্লাল বলেন প্রতিদিন অফিসে পতাকা উত্তোলন হয়। মঙ্গলবার নৈশ প্রহরী মো. আবু তাহের পতাকা উত্তোলন করেনি। সে জন্য আমরা নিয়মানুযায়ী তাকে শোকজ করব।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন