Logo
Logo
×

সারাদেশ

খুবিতে পরিমার্জিত পাঠ্যক্রম নিয়ে ভ্যালিডেশন কর্মশালা

Icon

খুবি সংবাদদাতা

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৭ পিএম

খুবিতে পরিমার্জিত পাঠ্যক্রম নিয়ে ভ্যালিডেশন কর্মশালা

ছবি-সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) পরিমার্জিত পাঠ্যক্রমের ওপর ভ্যালিডেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন অফিসের কনফারেন্স কক্ষে ডেভেলপমেন্ট স্টাডিজ (ডিএস) ডিসিপ্লিনের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, কারিকুলাম পরিমার্জন একটি নিয়মিত প্রক্রিয়া। অ্যাক্রেডিটেশন অর্জনে বিএনকিউএফের গাইডলাইন অনুসরণ করে কারিকুলাম প্রণয়ন করতে হবে।

তিনি বলেন, কারিকুলামে নতুন বিষয় সংযোজনের পাশাপাশি সেগুলোর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে টেকসই উন্নয়নে অবদানের বিষয়টি বিবেচনায় নিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সামঞ্জস্য রেখে কারিকুলাম প্রণয়ন করতে হবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ে মিডটার্ম পরীক্ষা চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন উপাচার্য।

ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের প্রধান ড. মো. হাসান হাওলাদারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক শেখ শারাফাত হোসেন। রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. নুরুজ্জামান হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আসিফ মোহাম্মদ শাহান। স্বাগত বক্তব্য দেন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক তাসনুভা ইয়াসমিন।

কর্মশালায় পাঠ্যক্রমের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও কৌশলগত দিকনির্দেশনা তুলে ধরেন সহযোগী অধ্যাপক মো. জোবায়ের হোসাইন।

উন্মুক্ত আলোচনা পর্বে ডিসিপ্লিনের প্রাক্তন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজনেরা শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক মানদণ্ডে পাঠ্যক্রম উন্নয়ন এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ফারহানা হক ও প্রভাষক আব্দুল ইলাহ্ আল-মাহ্দী।

কর্মশালায় সামাজিক বিজ্ঞান স্কুলের বিভিন্ন ডিসিপ্লিনের প্রধান, আইকিউএসির পরিচালক ও অতিরিক্ত পরিচালক, ডিএস ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট অংশীজনেরা অংশ নেন।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন