Logo
Logo
×

সারাদেশ

সাভার-আশুলিয়ায় ২০০টির বেশি পোশাক কারখানায় ছুটি

Icon

সাভার সংবাদদাতা

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৬ পিএম

সাভার-আশুলিয়ায় ২০০টির বেশি পোশাক কারখানায় ছুটি

ছবি-সংগৃহীত

শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের ঘটনায় শ্রমিকদের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাভার ও আশুলিয়ার দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।

তিনি বলেন, সাভার ও আশুলিয়ায় উদ্ভূত পরিস্থিতিতে দুই শতাধিক কারখানা ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বলেন, শ্রমিকদের ঘিরে দুষ্কৃতকারীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের লোকজনের সংখ্যা বেশি। হেমায়েতপুরে শুরুতে তারাই একটি পোশাক কারখানায় হামলা চালায়। এতে আতঙ্কিত হয়ে শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে আসেন। প্রকৃত শ্রমিকেরা বুধবারের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না বলেও দাবি করেন তিনি।

এসপি আরও জানান, হেমায়েতপুর এলাকা থেকে ককটেলসহ একজনকে আটক করা হয়েছে। তিনি ককটেল বিস্ফোরণ করেছিলেন। এ ছাড়া পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আরও একজনকে আটক করা হয়েছে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন