Logo
Logo
×

সারাদেশ

ইনানীতে ভাড়া বাসা থেকে হোটেলকর্মীর মরদেহ উদ্ধার

Icon

কক্সবাজার সংবাদদাতা

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৪ পিএম

ইনানীতে ভাড়া বাসা থেকে হোটেলকর্মীর মরদেহ উদ্ধার

ছবি-সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে ভাড়া বাসা থেকে সুমি আক্তার মীম (২৯) নামে এক হোটেলকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ইনানীর মোহাম্মদ শফির বিল এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সুমি স্থানীয় পাঁচ তারকা মানের হোটেল ‘সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা’র কর্মী ছিলেন।

সুমি আক্তার মীম ঢাকার উত্তর সিটি করপোরেশনের ফায়দাবাদ কাঁঠালতলা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম কামাল হোসেন। প্রায় পাঁচ মাস ধরে তিনি ইনানীর ওই ভাড়া বাসায় বসবাস করছিলেন।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক রিমন ঘোষ জানান, ভাড়া বাসায় এক তরুণীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন