Logo
Logo
×

সারাদেশ

ডিসি অপসারণে জয়পুরহাট ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

Icon

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পিএম

ডিসি অপসারণে জয়পুরহাট ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না রাখা এবং এক বক্তার বক্তব্য ঘিরে হট্টগোলের ঘটনায় জেলা প্রশাসককে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানিয়েছে জেলা ছাত্রদল। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

গতকাল শনিবার রাতে জয়পুরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. নাঈম ইসলামের পাঠানো এক সংবাদ 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ছবি ছিল না। এছাড়া এক বক্তা বারবার ‘জাতির পিতা’ সম্বোধন করলেও জেলা প্রশাসক নীরব ভূমিকা পালন করেন। 

জেলা ছাত্রদলের সভাপতি একেএম গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেন স্বাক্ষরিত

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জয়পুরহাট অবিলম্বে জেলা প্রশাসককে আগামী ৭২ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে। অন্যথায় দাবি আদায়ে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

জেলা ছাত্রদল সভাপতি একেএম গোলাম মাহফুজ শুভ বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (৭ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভার ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় বিএনপির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। পরে তার ছবি-সংবলিত একটি পোস্টার ব্যানারে সাঁটানোর পর অনুষ্ঠান শুরু হলেও সভায় জিয়া পরিষদের জয়পুরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসান শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’ বলে সম্বোধন করলে আবারও হট্টগোল শুরু হয়।

ঘটনার পর জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন