Logo
Logo
×

সারাদেশ

কৃষক বাঁচলে দেশ বাঁচবে : হুইপ দুলু

Icon

নাটোর প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২২ পিএম

কৃষক বাঁচলে দেশ বাঁচবে : হুইপ দুলু

ছবি-সংগৃহীত

‘তারেক রহমানের সরকার কৃষিবান্ধব সরকার। কারণ কৃষকদের ১০ হাজার টাকা ঋণ সুদমুক্ত করে দেওয়ার কথা তিনি ভোটের আগে ঘোষণা দিয়েছিলেন। ইতোমধ্যে সরকার কৃষকদের ঋণমুক্ত করে দিয়েছে। বিএনপি একমাত্র সরকার যে কৃষকদেরকে উৎসাহিত করার জন্য এবং তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিএনপি সরকার মনে করে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে।’

রবিবার দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশা কাজীপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনার আওতাও ১৭ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে ফারমার্স মিনিকোল্ড স্টোরেজের উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা ইউএনও শাম্মী আকতার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বুলবুল প্রমুখ।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন