Logo
Logo
×

সারাদেশ

ফেনীতে এসএসসির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Icon

ফেনী প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম

ফেনীতে এসএসসির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি-সংগৃহীত

ফেনী সদরের এলাহীগঞ্জ মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।

রবিবার দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাহবুবুল আলম আসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, ফেনী সদর উপজেলা বিএনপির সদস্যসচিব ও ফেনী চেম্বার অব কমার্সের জ্যেষ্ঠ সহ-সভাপতি আমান উদ্দিন কায়সার সাব্বির, ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু, এলাহীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর নবী, জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার আলমগীর কবির রাকিব।

সহকারী শিক্ষক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শেফায়েত উল্লাহ।

আরও বক্তব্য দেন- বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুসরাত ফাতেমা আক্তার, জ্যেষ্ঠ শিক্ষক আবদুল কাদের, সহকারী শিক্ষক সেকেন্দার আলী, অভিভাবক নাছির উদ্দীন ও মোতাহের হোসেন।

কৃতি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন প্রান্ত চন্দ্র শীল ও মিনু আরা আক্তার। এছাড়া দশম শ্রেণির শিক্ষার্থী এমএ হাসনাত আলিফ, নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসির আবির নিহাল ও মিফতাউল জান্নাত, অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারিয়া জান্নাতের বক্তব্যে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

বক্তব্য শেষে অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

//196//

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন