Logo
Logo
×

সারাদেশ

বানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি

Icon

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

বানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি

ছবি-সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে লোহার গ্রিল কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইলসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুটে নেয় ডাকাতদল। 

গতকাল সোমবার গভীর রাতে উপজেলা সদরের ১নং উত্তর-পশ্চিম ইউনিয়নের শেখের মহল্লা গ্রামের বাহরাইন প্রবাসী সাবিন মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক ১০ জনের একটি মুখোশধারী ডাকাতদল সোমবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে সাবিন মিয়ার বাড়িতে হানা দেয়। ডাকাতরা প্রথমে বাড়ির সিসি ক্যামেরা খুলে নিয়ে গেটের গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। পরবর্তীতে ঘরের বিভিন্ন কক্ষ তল্লাশি করে ১৬ ভরি স্বর্ণালংকার, নগদ ১০ লাখ ৮০ হাজার টাকা, মোবাইল ফোন ও বিদেশি মুদ্রাসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের সদস্য তুহিন মিয়া জানান, তার ২ বড় ভাই ওমানে থাকেন। প্রায় দুই মাস পূর্বে তিনিও ছুটিতে দেশে এসেছেন। ঘটনার সময় তিনি চুনারুঘাটের আসামপাড়ায় অবস্থান করছিলেন। প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে ভেরে বাড়িতে আসেন। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন করলে থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।  খবর পেয়ে সকাল ৭টার দিকে বানিয়াচং থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

এ বিষয়ে বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক জানান, ডাকাতদের সনাক্তে কাজ চলছে। 

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন