Logo
Logo
×

সারাদেশ

হরিণের মাথাসহ মাংস ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড

Icon

কয়রা সংবাদদাতা

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২০ পিএম

হরিণের মাথাসহ মাংস ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড

সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড। রবিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, রবিবার সকাল ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার কয়রা থানাধীন বজবজা ও ঝাপঝপি খাল সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে প্রায় ৭৮ হাজার টাকা মূল্যের ২৮ কেজি হরিণের মাংসসহ ৮টি পা, ২টি মাথা এবং ২টি হরিণের চামড়া জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বজবজা ফরেস্ট স্টেশনের নিকট হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন