সংবাদকর্মী হাসানুলের বাবা আব্দুস সোবহানের দাফন সম্পন্ন
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পিএম
ছবি-আব্দুস সোবহান
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের বিশিষ্ট সমাজসেবক আব্দুস সোবহানের (৬৫) দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার সকাল ৯টায় স্থানীয় হেলেঞ্চা
সুমতি বালা মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় পরিবারের
সদস্য, স্বজন, প্রতিবেশীসহ আশপাশের কয়েকশ এলাকাবাসী শরিক হন। জানাযা শেষে তাকে পারিবারিক
গোরস্থানে দাফন করা হয়।
আব্দুস সোবহান প্রতিদিনের বাংলাদেশ
পত্রিকার মফস্বল বিভাগের ওয়েব এক্সিকিউটিভ হাসানুল ইসলামের বাবা। তিনি মঙ্গলবার দুপুর
২টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া
ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ১ মেয়েসহ
অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। আব্দুস সোবহান এলাকায় একজন
সৎ, ভদ্র, সদালাপী ও সমাজসেবী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
তাঁর মৃত্যুতে হেলেঞ্চা গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

