Logo
Logo
×

সারাদেশ

খুলনায় সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

Icon

খুলনা সংবাদদাতা

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

খুলনায় সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ছবি-সংগৃহীত

খুলনা নগরীর কেসিসি মার্কেটের সামনে থেকে গোপালগঞ্জের এক আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। রবিবার দুপুরে শেখ আবেদ আলী নামের ওই ব্যক্তিকে আটক করে মারধর করা হয়। পরে তাঁকে খুলনা সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আবেদ আলী কেসিসি মার্কেট এলাকায় চা খেতে গিয়েছিলেন। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন তাঁকে ঘিরে ধরেন। একপর্যায়ে তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন তাঁরা।

শেখ আবেদ আলী গোপালগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর সুক্তাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তাঁর বাবার নাম আসলাম আলী বলে পুলিশ জানিয়েছে। 

খুলনা সদর থানার ডিউটি অফিসার এসআই লাভলী জানান, গোপালগঞ্জ সদর এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ আবেদ আলীকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তাঁকে থানায় রাখা হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন