Logo
Logo
×

সারাদেশ

লাখো মুসল্লির সমাগমে শুরু হয়েছে তিনদিন ব্যাপী চরমোনাই মাহফিল

Icon

বরিশাল সংবাদদাতা

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম

লাখো মুসল্লির সমাগমে শুরু হয়েছে তিনদিন ব্যাপী চরমোনাই মাহফিল

-সংগৃহীত

দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ধর্মপ্রাণ মুসল্লির আগমনে মুখরিত হয়ে উঠেছে বরিশালের চরমোনাই। আজ শুক্রবার বাদ জুমা পীর সাহেব চরমোনাইয়ের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বার্ষিক মাহফিলের আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে মাঠ, মঞ্চ ও প্যান্ডেল নির্মাণসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি।

মহফিল উপলক্ষে আজ সকাল থেকেই দেশের বৃহত্তম জুমার জামাতে অংশ নিতে চরমোনাই অভিমুখে মুসল্লিদের ঢল নামে। তাঁদের পদচারণে মাহফিলের মাঠ ও আশপাশের এলাকা উৎসবমুখর হয়ে উঠে।

এদিকে মাহফিলে আগত মুসল্লিদের সুবিধার্থে অজু-গোসল ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, চিকিৎসাসেবা, নিরাপত্তা, খাবার পানি এবং যাতায়াতের প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। মুসল্লিদের সেবা ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন স্বেচ্ছাসেবক ও দায়িত্বশীল ব্যক্তিরা।

আয়োজকেরা জানান, মাহফিলের পুরো সময় মুসল্লিদের সার্বিক সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সবাইকে নিয়মনীতি মেনে চলার আহ্বানও জানানো হয়েছে।

তিন দিনব্যাপী মাহফিলের শেষ দিনে সোমবার ভোরে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। মোনাজাতে দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে তাদের প্রত্যাশা পূরণ হবে আশা আয়োজকদের।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন