Logo
Logo
×

সারাদেশ

কার্টুন থেকে মৃত নবজাতক উদ্ধার

Icon

সাভার সংবাদদাতা

প্রকাশ: ২২ মে ২০২৪, ০৫:১২ এএম

কার্টুন থেকে মৃত নবজাতক উদ্ধার

প্রতিকী ছবি

আশুলিয়ায় নবীনগর চন্দ্রা মহাসড়েকের পাশ থেকে কার্টুন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ই মে) সন্ধ্যা ৬টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়েকের আশুলিয়া বাইপাইল আন্ডারপাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নবজাতকের মা বাবা পরিচয় জানা যায়নি।

পুলিশ জানান, সন্ধ্যায় স্থানীয়রা আন্ডারপাসের নিচে কার্টুনের ভিতর একটি কাপড় দিয়ে মোড়ানো নবজাতকের মরদেহটি দেখতে পায়। পরে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক মাসুদ রানা বলেন, কে বা কারা কোন এক সময় মেয়ে নবজাতকে ফেলে রেখে যায়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সময় জানা যাবে। এছাড়া পিতা মাতা খোঁজার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। 

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন