Logo
Logo
×

সারাদেশ

খাল দখলকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

Icon

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

প্রকাশ: ৩১ মে ২০২৪, ০৫:০০ এএম

খাল দখলকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

পাবনার চাটমোহরে খাল দখলকারীদের উচ্ছেদ ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

পাবনার চাটমোহর উপজেলার বড়াল নদের সঙ্গে ছয়টি বিলের সংযুক্ত খাল দখলকারীদের উচ্ছেদ ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে করেছেন এলাকাবাসী। 

বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১১টার দিকে বাপা, বড়াল রক্ষা আন্দোলন ও এলাকাবাসীর উদ্যোগে এই সভা হয়।   

বিক্ষোভ মিছিলটি চাটমোহর নতুন বাজার হাইস্কুল মোড় থেকে বের হয়ে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদানের মাধ্যমে শেষ হয়। 

বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এস এম মিজানুর রহমান, রজব আলী মেম্বারসহ অনেকে। বক্তারা অবিলম্বে খাল চালু করাসহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 

এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম বলেন, অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন